রাস্পবেরি পাই বিক্রিতে রেকর্ড

১৮ এপ্রিল, ২০২০ ১৭:৪২  
লকডাউনে বিক্রিতে রেকর্ড গড়লো সিঙ্গেলবোর্ড কম্পিউটার রাস্পবেরি পাই। গত মার্চ পর্যন্ত বিক্রি হয়েছে ছয় লাখ ৪০ হাজার রাস্পবেরি পাই। এই সংখ্যাটা প্রতিষ্ঠালগ্ন থেকে এক মাসে সবচেয়ে বেশি। এই নিয়ে গত কোয়ার্টারে বিক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৫০ হাজারে। থ্রিডি প্রিন্টিং এবং ভেন্টিলেটর প্রজেক্টে এটির ব্যবহার বাড়ছে বলে জানিয়েছেন রাস্পবেরি পাই সহ-প্রতিষ্ঠাতা উবেন উপটন। তিনি জানিয়েছেন, স্কুল বন্ধ থাকায় হোম স্কুলিং এবং অফিস বন্ধ থাকায় ওয়ার্ক ফ্রম হোমের অবকাঠামো নির্মাণে রাস্পবেরি পাই একটি বড় ভূমিকা রাখছে। তাই ভেন্টিলেটরের জন্য তারা সর্বোচ্চ সহায়তা দিয়ে যাচ্ছে এবং রাস্পবেরি পাই জিরোর কম্পিউটিং পাওয়ারেই ভেন্টিলেটরের কাজ চলবে। জানাগেছে, কারখানা পর্যায়ে রাস্পবেরি পাই এর বিক্রি স্থিতিশীল রয়েছে। তরে ব্যক্তি পর্যায়ে এর বিক্রি তিন থেকে দশে পৌঁছেছে। আর নাটকীয় ভাবে বিক্রি বেড়েছে রাস্পবেরি পাই ফোর।